ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
রুটি-কলা খেয়েই বেলা যাচ্ছে বস্তিবাসীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 9:26 PM

রুটি-কলা খেয়েই বেলা যাচ্ছে বস্তিবাসীর

রুটি-কলা খেয়েই বেলা যাচ্ছে বস্তিবাসীর

প্রায় ৩ ঘণ্টা ফায়ার সার্ভিস কর্মীদের ২৫টি ইউনিটের অক্লান্ত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুরে রূপনগর বস্তির আগুন। তবে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশ’ ঘর। এ আগুন কেড়ে নিয়েছে এখানকার নিম্নবিত্ত মানুষের শেষ সম্বলটুকুও। ধ্বংস করেছে অন্ন মুখে তোলার ছোট্ট জায়গাটিও। এমন অবস্থায় কলা-রুটি খেয়েই কোনো মতো বেলা পার করছেন তারা। জানেন না রাতের খাবারটাও কীভাবে জুটবে তাদের।

অন্যদিকে উৎসুক জনতার ভিড়ে শেষ সম্বলটুকুও উদ্ধার করতে হিমশিম খাচ্ছে বস্তিবাসী। সর্বস্ব হারিয়ে দিশেহারা তারা।

চা দোকানে রুটি কলা খেতে আসা আক্কাস ও জহির বলেন, সকালে গার্মেন্টে কারখানায় এসেছিলাম। পরে একজন ফোন করে বলেন বস্তিতে আগুন লেগেছে। ছুটে এসেছি মুহূর্তে। তীব্র আগুনে ঘরের কোনো মালামাল বের করতে পারিনি।

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা জানায়, দৈনিক কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম। সেটাও পুড়ে গেছে। কাছে টাকা নেই। কি করবো? ক্ষুধা লেগেছে। কলা-রুটি খাচ্ছি, পরিবারের জন্যও কিনে নিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status