ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মাদকের বিরুদ্ধে মাঠে থাকব: মাশরাফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 9:16 PM

মাদকের বিরুদ্ধে মাঠে থাকব: মাশরাফি

মাদকের বিরুদ্ধে মাঠে থাকব: মাশরাফি

সমাজের চুরি, ডাকাতি, ধর্ষণ, সন্ত্রাসসহ সবকিছুর জন্য মাদক দায়ী জানিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, মাদক সিন্ডিকেট ভাঙতে হবে। আমাকে বললে আমিও মাঠে থাকব। এলাকার উন্নয়নের জন্য সব জনপ্রতিনিধিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেরা কেউ দুর্নীতিতে জড়াবেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। এলাকার বিভিন্ন সড়ক ও স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে। এরই মধ্যে ৩৮টি খেলার মাঠ উন্নয়নে তিন লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার লাহুড়িয়ায় বক্তব্য দেওয়ার সময়ে এসব কথা বলেন। অবহেলিত ও বঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলতে মাশরাফি বিন মুর্তজা লাহুড়িয়া হাফেজ আবদুল করিম একাডেমি মিলনায়তনে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করেন।

কাজী হাফিজুর রহমান ও রাসেল বিল্লাহর ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, শিক্ষক রাখিয়া খানম, নজরুল ইসলাম, কৃষক রফিকুল ইসলাম, চিকিৎসক শামসুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status