ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাহরাইনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 8:34 PM

বাহরাইনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত

বাহরাইনে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত

বাহরাইনে নতুন করে আরও ৭৭ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বুধবার এই তথ্য জানিয়েছে। আর এসব আক্রান্তদের বেশিরভাগ সম্প্রতি ইরানে থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসা বাহরাইনের নাগরিক। চীন ও ইতালির পর ভাইরাসটিতে ইরানে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।

গালফ নিউজের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, আজকের ৭৭ জন নিয়ে পারস্য উপসাগর উপকূলের দেশ বাহরাইনে এখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৮৯ জন। তবে এর মধ্যে ৩০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে গত রোববার বাহরাইন সরকার নভেল করোনাভাইরাসে আক্রান্ত চার দেশ থেকে আসা মানুষদের দেশে প্রবেশের পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানিয়েছে। চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসটির দেশে বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নিয়েছে তারা।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে দিয়ে আহ্বান জানায়, ‘ইতালি, দক্ষিণ কোরিয়া, মিসর এবং লেবানন থেকে আগত সকল পর্যটকদের আগামী দুই সপ্তাহ তাদের নিজেদের বাড়িতে পৃথক ঘরে ১৪ দিনের জন্য সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

এদিকে ইউরোপের দেশ স্পেনের মাদ্রিদ শহরে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। মাদ্রিদ অঞ্চলের স্বাস্থ্য বিভাগ, সেখানে ১ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status