ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
স্কুলছাত্রীকে অপহরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 6:17 PM

স্কুলছাত্রীকে অপহরণ

স্কুলছাত্রীকে অপহরণ

নাটোরের গুরুদাসপুরে গত ৩ মার্চ সকালে নওপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপিলা ইউপির নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ১০ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সকালে স্কুলে যাওয়ার সময় একই গ্রামের বকুল হোসেনের ছেলে ও একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মাসুদ রানা তাকে অপহরণ করে। এ ঘটনায় ১১ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

ওই ছাত্রীর পিতা সাইফুল ইসলামের দাবি, অপহরণকারী মাসুদ বখাটে ছাত্র। এর আগেও অনেক ছাত্রীকে ইভটিজিং এর কারণে স্কুল থেকে একবার তাকে বের করে দেয়া হয়েছিল। রাস্তাঘাটে স্কুলছাত্রীদের বাজে মন্তব্য করতো। নওপাড়া গ্রামের নজরুল ইসলাম, শাহাদৎ হোসেন, আব্দুল আজিজ ও শহীদ মণ্ডলের ভাতিজা অভিযুক্ত মাসুদ। তাদের আশ্রয়-প্রশ্রয়ে মাসুদ এসব অপরাধ করার সাহস পায়। সে দীর্ঘদিন ধরে আমার মেয়েকে উত্যক্ত ও প্রেম প্রস্তাব করে আসছিল। বিষয়টি বারবার মাসুদের পিতা বকুল ও তার আত্বীয়দের জানিয়েও কোনো প্রতিকার পাইনি।

অপহৃতা ছাত্রীর পিতা বাদী হয়ে মাসুদ রানা, পিতা বকুল হোসেনসহ ১৩ জনের নামে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মাসুদ রানা ও পিতা বকুল হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status