ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
নারী দিবসে ‘বিশ্বের সেরা মা’ হলেন একজন পুরুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 11:27 AM

নারী দিবসে ‘বিশ্বের সেরা মা’ হলেন একজন পুরুষ

নারী দিবসে ‘বিশ্বের সেরা মা’ হলেন একজন পুরুষ

আন্তর্জাতিক নারী দিবসে ‘বিশ্বের সেরা মা’ এর সম্মান পেলেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণের বাসিন্দা আদিত্য তিওয়ারি। রোববার (০৮ মার্চ) ব্যাঙ্গালুরুতে নারী দিবসে তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।  ভারতের একটি সংস্থা তাকে এ সম্মানে ভূষিত করেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দত্তক পুত্রকে মায়ের মতোই স্নেহে-যত্নে গত চারবছর লালন করে আসছেন আদিত্য। বাবা হয়েও তিনি মায়ের সমান। আদিত্যও মানেন সেটা। তার মতে, সন্তানপালনে লিঙ্গভেদ থাকা বাঞ্ছনীয় নয়। একজন মা যেভাবে সন্তানকে বড় করেন একজন বাবাও সমান যত্ন নেন সন্তানের।

আদিত্য জানান, দেড় বছর লড়াইয়ের পর ২০১৬ সালের পহেলা জানুয়ারি অবনীশের আইনি হেফাজত পেয়েছি। তারপর থেকে আমরা বাবা-ছেলে মিলে প্রচুর সংগ্রাম করেছি। অবনীশ আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। নিজেকে কখনও একা বাবা বলে মনেই করিনি। সারাক্ষণ ছেলের যত্ন নিয়েছি নিজের মতো করে। আমিও ওর মা, আমিই ওর বাবা।

তিনি বলেন, অবনীশ আমাকে শিখিয়েছে কীভাবে একইসঙ্গে ভালো মা-বাবা হওয়া যায়। মায়েরাই কেবল সন্তানের সঠিক দেখভাল করতে পারেন, বাবারা নন, এই সেকেলে ধারণা ভাঙতে চেয়েছি আমি।

আদিত্য তিওয়ারি অবনীশকে দত্তক নেয়ার পরে আইটি ফার্মের চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং বাচ্চাদের মা-বাবাকে নানা পরামর্শ বা টিপস দিতে শুরু করেন। প্রতিবন্ধী শিশুদের একা হাতে বড় করে তোলার উপায় নিয়ে একটি সম্মেলনে অংশ নিতে তাকে জাতিসংঘেও আমন্ত্রণ জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status