ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
করোনাভাইরাসের জীবানু শরীরে নিলে মিলবে ৩৫০০ পাউন্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 11:11 AM

করোনাভাইরাসের জীবানু শরীরে নিলে মিলবে ৩৫০০ পাউন্ড

করোনাভাইরাসের জীবানু শরীরে নিলে মিলবে ৩৫০০ পাউন্ড

করোনাভাইরাস গোত্রের সপ্তম প্রজাতি কভিড-১৯ এর কারণে প্রাণ হারিয়েছে ৪ হাজার ২০০ মানুষ। এখনো এ ভাইরাসের টিকা আবিষ্কৃত হয়নি। টিকা আবিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রিটেনের কুইন মেরি বায়ো এন্টারপ্রাইজ ইনোভেশন কেয়ার। তারা ২৪ জন স্বাস্থ্যবান মানুষের শরীরে 0C43 ও 229E প্রজাতির করোনাভাইরাস প্রবেশ করাবে।

তবে এ দুটি প্রজাতি কভিড-১৯ এর মতো ভয়াবহ ভাইরাস নয়। যেসব স্বেচ্ছাসেবক তাদের শরীরে এ ভাইরাস নেবেন তাদের ৩ হাজার ৫০০ পাউন্ড দেয়া হতে পারে।

ভাইরাস গ্রহণের পর ওই ২৪ জনকে আইসোলেশনে রাখা হবে। তাদের শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসময় তারা অন্য কোনো মানুষের সংস্পর্শে যেতে পারবেন না। কুইন মেরি বায়ো এন্টারপ্রাইজ ইনোভেশন কেয়ারের এমন উদ্যোগ এখনো ব্রিটেনের মেডিসিন ও হেলথকেয়ার পণ্য নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পায়নি। অনুমোদন পাওয়ার পর কাজ শুরু করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। সূত্র: মেট্রো ইউকে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status