ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
কোয়ারেন্টাইনে আর্সেনাল ফুটবলাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 10:43 AM

কোয়ারেন্টাইনে আর্সেনাল ফুটবলাররা

কোয়ারেন্টাইনে আর্সেনাল ফুটবলাররা

আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার কোয়ারেন্টাইনে আছেন বলে নিশ্চিত করেছে ক্লাবটি, গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিসের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এটা নিশ্চিত হওয়ার পরই আর্সেনালের ফুটবলারদের আলাদা করা হয়েছে।

একারণে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। ২ সপ্তাহ আগে আর্সেনাল ও অলিম্পিয়াকোসের একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা। মারিনাকিস নটিংহাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার (১০ মার্চ) তার কোভিড-১৯ পরীক্ষায় ধরা পড়ে।


আর্সেনাল ক্লাব একটি বিবৃতিতে বলে, ক্লাবটির কিছু খেলোয়াড় যাদের নাম বা পরিচয় দেয়া হবে না, তারা এখন কোয়ারেন্টাইনে আছে। তারা অলিম্পিয়াকোসের মালিকের সাথে খেলা শেষ হওয়ার সাথে সাথেই দেখা করেন।

‘এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সাথে মেনে চলছি, যেখানে বলা হয়েছে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সাথে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪দিন আলাদা করে রাখতে হবে।’

খেলোয়াড় ছাড়াও চারজন আর্সেনাল স্টাফ আছেন যারা মারিনাকিসের কাছে বসেছিলেন তাদেরও ১৪দিন ঘরে রাখা হচ্ছে। আর্সেনালের ১৪দিনের এই সময় শেষ হবে শুক্রবার এবং ব্রাইটনের সাথে ১৪ই মার্চ তারা মাঠে নামতে পারবে বলে ক্লাব বলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status