ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
চলন্ত ট্রেনে নারীর গায়ে এসে পড়ল প্যাকেট ভর্তি প্রস্রাব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 10:15 AM

চলন্ত ট্রেনে নারীর গায়ে এসে পড়ল প্যাকেট ভর্তি প্রস্রাব!

চলন্ত ট্রেনে নারীর গায়ে এসে পড়ল প্যাকেট ভর্তি প্রস্রাব!

চলন্ত ট্রেনে ইট-পাথর ছোড়ার ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু এবার ভারতের পার্ক সার্কাসে ট্রেনে একটি নারী কামরায় প্লাস্টিকের প্যাকেট ভর্তি প্রস্রাব ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। আর সেই ব্যাগ এসে পড়েছিল এক নারী সাংবাদিকের গায়ে।

সোমবার (০৯ মার্চ) রাতে বাড়ি ফেরার পথে এ দুর্বিষহ অবস্থায় পড়েন অদিতি দে নামে সেই তরুণী। সোনারপুরের বাসিন্দা অদিতির অভিযোগ, শুধু প্রস্রাব নয়, ঢিলও ছোড়া হয়। তবে অল্পের জন্য তার আঘাত থেকে বেঁচে যান তিনি। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অদিতি। সেই সঙ্গে তার প্রশ্ন, ‘ইট-পাটকেল বা প্রস্রাবের বদলে যদি অ্যাসিড ছোড়া হতো, তা হলে কী হতো?’

অদিতির কথায়, ‘স্টেশন ছেড়ে ট্রেন কিছুটা গতি নিতেই, পার্ক সার্কাসের কবরস্থান পাশের বস্তি থেকে ট্রেনের মহিলা কামরা দিকে উড়ে আসে প্লাস্টিকের প্যাকেট-বন্দি প্রস্রাব। জানালায় লেগে সেই প্যাকেট ফেটে যায়। আর মুহূর্তেই ওই তরল ছিটকে লাগে আমার চোখে-মুখে, গায়ে। নোংরা হযে যায় পোশাকও। মুহূর্তেই জানালা লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। তবে সরে যাওয়ায় অল্পের জন্য বেঁচে গেছি। না হলে যে কী হতো, ভাবতে পারছি না।’ ফেসবুকে সেই ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

এ দিনের ঘটনায় কার্যত হতভম্ব অদিতি। বলছেন, ‘এত দিন অন্যের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনতাম। কিন্তু এবার নিজেই তার শিকার হলাম। ঝড়ের গতিতে কী যে হলো বুঝতেই পারলাম না। ওই প্লাস্টিকে যদি অ্যাসিড থাকত, তা হলে যে কী হতো? কে দায় নিত তার? এটা ভেবেই শিউরে উঠছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status