ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
উত্তর কোরিয়ায় করোনায় ২০০ সেনার মৃত্যু!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:51 PM

উত্তর কোরিয়ায় করোনায় ২০০ সেনার মৃত্যু!

উত্তর কোরিয়ায় করোনায় ২০০ সেনার মৃত্যু!

চীন থেকে বিশ্বের প্রায় ১১৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আক্রান্ত দেশসমূহের সম্ভাব্য তালিকায় রয়েছে তাদের প্রতিবেশি দেশ উত্তর কোরিয়াও। তবে সেখানকার পরিস্থিতি সম্পর্কে তেমন কোনো খবর পাওয়া যাচ্ছে না।

এদিকে মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির দুই শতাধিকেরও বেশি সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি এনকে’র বরাত দিয়ে তারা জানায়, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে করোনায় উত্তর কোরিয়ার ১৮০ জন সেনা মারা গেছেন। এছাড়া প্রায় চার হাজার সেনাকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, করোনা আতঙ্কে প্রায় দশ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত না হওয়ায় প্রায় চার হাজার মানুষকে হাসপাতাল থেকে করোনা মুক্তের ছাড়পত্র দেয়া হয়েছে।

তবে করোনায় মৃত্যুর খবরতো দূরে থাক আক্রান্ত হওয়ার খবরও অস্বীকার করেছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির সরকার নিয়ন্ত্রিত রোডং সিনমুন দাবি করেছে যে, এখন পর্যন্ত করোনায় সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি সেখানে।

বিশ্বের ১১৫ টিরও বেশি দেশ ও অঞ্চলে করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। প্রাণঘাতী হয়ে ওঠা এই ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২৭ জনে। মোট আক্রান্ত হয়েছে এক লাখ ১৬ হাজার ৩৪৫ জন। অপরদিকে ৬৪ হাজার ৬৪৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status