ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আওয়ামী লীগ কর্মীকে গলায় ছুরিকাঘাত করে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 7:47 PM

আওয়ামী লীগ কর্মীকে গলায় ছুরিকাঘাত করে হত্যা

আওয়ামী লীগ কর্মীকে গলায় ছুরিকাঘাত করে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শনিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল হাকিম নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। তিনি শাজাহানপুর উপজেলার গোহাইল ইউপির বেড়াগাড়ি গ্রামের হাসেন আলীর ছেলে।

শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আমবার হোসেন জানান, আব্দুল হাকিম স্থানীয় পোয়ালগাছা বাজার থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে বাড়ির কাছাকাছি দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এ সময় তার গলাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। আব্দুল হাকিমকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল হাকিম গ্রামে বিচার শালিস বৈঠকে থাকতেন। এক যুবকের শালিসের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status