ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চীনে কোয়ারেন্টাইন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 7:38 PM

চীনে কোয়ারেন্টাইন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০

চীনে কোয়ারেন্টাইন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০

চীনের ফুজিয়ান প্রদেশে কোয়ারেন্টাইনে রাখতে ব্যবহৃত হোটেলধসের ঘটনায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
প্রদেশটির কোয়ানঝো শহরে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সিএনএন জানিয়েছে, উদ্ধারকর্মীরা জীবিত অবস্থায় আরও অন্তত ৪৯ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

এখনও ধসেপড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ২৩ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে।

ভবনটির ভেতরে জীবিতদের উদ্ধারে ফুজিয়ান ফায়ার সার্ভিস ১ হাজারের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে।

হোটেলটি ধসে পড়ার সময় ৫৮ জন কোয়ারেন্টাইনে ছিলেন। যাদের করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছিল। এছাড়া ১৬ জন হোটেল স্টাফ ও ছয়জন গাড়ি বিপণন কর্মী ছিলেন।

সিনহুয়া জানায়, শিনজিয়া নামের ৮০ অতিথি কক্ষবিশিষ্ট এই হোটেলটি চালু হয়েছিল ২০১৮ সালে। তবে হোটেলটি ধসেপড়ার কারণ এখনও জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status