ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
একমাত্র সন্তানকে গলা টিপে হত্যা করলেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 7:30 PM

একমাত্র সন্তানকে গলা টিপে হত্যা করলেন মা

একমাত্র সন্তানকে গলা টিপে হত্যা করলেন মা

মাগুরায় মাহী নামে এক শিশুকে গলা টিপে হত্যা করেছেন মা। এ ঘটনায় অভিযুক্ত মা সুফিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে সদর উপজেলার আদর্শ কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাহী লক্ষ্মী কান্দর গ্রামের মনু মিয়ার মেয়ে। তিন বছর ধরে তারা কলেজপাড়ার শাহাজউদ্দিন হাওলাদারের বাড়িতে ভাড়া রয়েছেন।

প্রতিবেশী রিপনা বেগমসহ এলাকার বাসিন্দারা জানান, দুপুরে ভাড়া বাড়ির তৃতীয় তলা থেকে মাহীকে মৃত অবস্থায় কোলে নিয়ে নিচে নামেন সুফিয়া। এ সময় মেয়ে মারা গেছে বলে প্রতিবেশীদের জানান। কিন্তু প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি ঘরে উঠে রান্নাঘরের সিলিন্ডারের গ্যাস লাইনে আগুন লাগিয়ে দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও মরদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি (তদন্ত) সাঈদুর রহমান জানান, প্রায় ১৫ বছর আগে তার প্রথম স্বামী তালেব মোল্যা তাকে ছেড়ে চলে যান। এতে সুফিয়া মানসিকভাবে অশান্তিতে ভোগেন। পরে লক্ষ্মী কান্দর গ্রামের মনু মিয়াকে বিয়ে করে নতুন সংসার শুরু করেন। কিন্তু দেড় বছর আগে দ্বিতীয় স্বামীও তাকে ছেড়ে চলে যান। এ নিয়ে মনু মিয়ার সঙ্গে সুফিয়া খাতুনের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মাহীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status