ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাশিমপুর কারাগারে নারী বন্দীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 7:21 PM

কাশিমপুর কারাগারে নারী বন্দীর মৃত্যু

কাশিমপুর কারাগারে নারী বন্দীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে এক নারী বন্দীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। নিহত সাবেরা বেগম, ঢাকার কদমতলীর বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিন জানান, ভোর পৌণে ৫টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে সাবেরাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। একটি চুরির মামলায় গ্রেফতারের পর তাকে গত বছরের ২৪ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, তাকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status