ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শিক্ষার্থীর লাঞ্ছনার প্রতিবাদে সড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 7:17 PM

শিক্ষার্থীর লাঞ্ছনার প্রতিবাদে সড়ক অবরোধ

শিক্ষার্থীর লাঞ্ছনার প্রতিবাদে সড়ক অবরোধ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবহন শ্রমিক কর্তৃক ছাত্র লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বাস আটক করে সড়ক অবরোধ করেছে সাধারণ  শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে খান পাটগাতিগামী লোকাল বাসে হাফ ভাড়া দেয়া কেন্দ্র করে পরিবহণ শ্রমিক বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিপব চক্রবর্তীকে লাঞ্চিত করে বলে জানা গেছে। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা ওই রুটের দুইটি লোকাল বাস আটক করে রেখেছে। তাদের দাবী মালিক সমিতির লোকের সাথে বসে এই সমস্যাগুলোর সমাধান হোক।

বিপব চক্রবর্তী বলেন, আজ দুপুরে পাটগাতিগামী  এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে উঠি। শিক্ষার্থীদের হাফ ভাড়া অনুযায়ী ভাড়া দিতে গেলে বাসের হেলপার আমার গায়ে হাত তুলে অশ্রাব্য ভাষায় কথা বলতে শুরু করে। পরে আমাকে জোর করে বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে।
 
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, এই লাইনের লোকাল বাসে শিক্ষার্থীরা ভাড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে হয়রানির শিকার হয়।

এই বিষয়ে প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন,বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কোন শিক্ষার্থী যদি অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ নেবে। কিন্তু একজন হেলপার গায়ে হাত তোলার কেউ না, এটা অন্যায়। আমরা কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলব।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status