ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইউরোপে সব ফ্লাইট স্থগিত করল ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 7:05 PM

ইউরোপে সব ফ্লাইট স্থগিত করল ইরান

ইউরোপে সব ফ্লাইট স্থগিত করল ইরান

ইউরোপে সব ধরনের ফ্লাইট স্থগিত করছে ইরান। রোববার দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে অজ্ঞাত কারণে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

তবে ইরান এয়ার জানিয়েছে, ইউরোপে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা চলছে।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর ইরান ছয়টি দেশে তাদের সবধরনের বিমান স্থগিত করে।

সাম্প্রতিক সময়ে ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার কিয়ানুশ জাহানপোর জানান, দেশটিতে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৫ জন মারা গেছেন। এ ছাড়া এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫৮২৩ জন।

সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে ১৬৬৯ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status