ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনা মোকাবিলায় ৩০ লাখ স্বেচ্ছাসেবক নামাচ্ছে যুক্তরাজ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 5:16 PM

করোনা মোকাবিলায় ৩০ লাখ স্বেচ্ছাসেবক নামাচ্ছে যুক্তরাজ্য

করোনা মোকাবিলায় ৩০ লাখ স্বেচ্ছাসেবক নামাচ্ছে যুক্তরাজ্য

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩০ লাখ স্বেচ্ছাসেবকের বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করছে যুক্তরাজ্য। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) তত্ত্বাবধানে তাদেরকে মাঠে নামানো হবে শিগগিরই।

এজন্য আগ্রহী নাগরিকদেরকে আহবান জানানো হয়েছে। হাসপাতাল, নার্সিং হোম এবং কমিউনিটি সেন্টারে কয়েকঘন্টা করে সময় ব্যয় করার জন্য আহবান জানানো হয়েছে তাদেরকে।

চাকরিজীবিদেরকেও একমাসের জন্য তাদের অফিস বাদ দিয়ে সময় দেওয়ার আহবান জানানো হয়েছে। এবং স্বেচ্ছাসেবামূলক কাজ শেষে সরকার তাদের চাকরির ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। এ লক্ষ্যে সরকার একটি নতুন আইনও তৈরি করছেন। যাতে কোনো প্রতিষ্ঠান অফিস বাদ দিয়ে কর্মীরা স্বেচ্ছাসেবামূলক কাজে আসলে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে না পারে।

যুক্তরাজ্যে সর্বশেষ ২০৯ জনের দেহে করোনাভাইরাস ধরা প পড়েছে। এরপরই যুক্তরাজ্য সরকার দেশে করোনার মহামারি শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছে।

পুরো ইউরোপজুড়ে ইতোমধ্যেই মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে  ১ কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে (পৃথকীকরণ) রাখার পরিস্থিতি তৈরী হয়েছে।

করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা ২৩০ পেরিয়ে গেছে। কর্মকর্তারা ২৪ ঘন্টার মধ্যে ৫০ জনেরও বেশি মৃত্যুর খবর পেয়েছেন। শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২০০ থেকে বেড়ে ৫৮৮৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে বাংলাদেশেও করোনাভাইরাস ঢুকে পড়েছে। দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে  শনাক্ত করা হয়েছে। যাদেরকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status