ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৭ নারীকে নিজের টুইটার অ্যাকাউন্ট দিলেন মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 8 March, 2020, 4:29 PM

৭ নারীকে নিজের টুইটার অ্যাকাউন্ট দিলেন মোদি

৭ নারীকে নিজের টুইটার অ্যাকাউন্ট দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন, তিনি তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লগ আউট করেছেন এবং অ্যাকাউন্টগুলো তিনি ভারতের সাত সফল নারীর হাতে তুলে দিয়েছেন।

নারী দিবসে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে তারা তাদের জীবনের গল্প সবাইকে জানাবেন। খবর এনডিটিভির।

রোববার সকালে এক টুইটবার্তায় মোদি এ কথা জানান। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, নারীশক্তির এই অর্জনের প্রতি আমি শ্রদ্ধাশীল।

কয়েক দিন আগে তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছিলেন আজকের জন্য তা বাস্তবায়িত হচ্ছে।

মোদি বলেন, ভারতের নারীরা সারা দুনিয়ায় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন। তাদের এই সংগ্রাম ও অর্জন আরও হাজার হাজার নারীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। নারী দিবস উদযাপনের মাধ্যমে তাদের ওই অর্জনগুলোকে মহিমান্বিত করতে হবে। তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

এদিকে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল ব্যবহার করে প্রথম টুইটটি করেছেন ফুড ব্যাংক ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা স্নেহা মহানদস।

এর আগে গত ২ মার্চ সব সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদি। তার ওই ঘোষণার পর ভারতের সোশ্যাল মিডিয়ায় #Nosir হ্যাশট্যাগ ব্যবহার করে তাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে না যাওয়ার অনুরোধ করেছিলেন ভারতের নেটিজেনরা।

পরে মোদি আগেকার ওই ঘোষণা পরিবর্তন করে বলেন, শুধু নারী দিবসে তার অ্যাকাউন্টগুলো তিনি সাত সফল নারীর হাতে বুঝিয়ে দেবেন। ওই অ্যাকাউন্টগুলো থেকে নারীরা তাদের জীবনের গল্প সবাইকে জানাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status