ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পদ্মায় জেলের জালে উঠল স্বর্ণার লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 4:13 PM

পদ্মায় জেলের জালে উঠল স্বর্ণার লাশ

পদ্মায় জেলের জালে উঠল স্বর্ণার লাশ

রাজশাহীর শ্রীরামপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আরো এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।

রোববার দুপুরে জেলের জালে আটকা পড়ে লাশটি। মৃত রুবাইয়া খাতুন স্বর্ণা জেলার পবা উপজেলার আলীগঞ্জ মোল্লাপাড়া গ্রামের রবিউল ইসলাম রবির মেয়ে। তিনি কনে সুইটি খাতুন পূর্ণিমার ফুফাতো বোন ও অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, দুপুরে পদ্মায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় তাদের জালে স্বর্ণার লাশ আটকা পড়ে। খবর পেয়ে ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কনে সুইটি খাতুন পুর্ণিমা ও তার খালা আঁখি খাতুন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজ না পাওয়া পর্যন্ত অভিযান চালানো হবে।

শুক্রবার রাতে রাজশাহীর চর খানপুর থেকে শহরে ফেরার সময় শ্রীরামপুরে ডিসির বাংলো এলাকায় পদ্মা নদীতে ডুবে যায় বরযাত্রীবাহী দুইটি নৌকা। ওই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে বর ও কনের বড় বোনসহ ৩২ জনকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status