ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার ১৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 March, 2020, 4:01 PM

কুড়িগ্রামে যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার ১৩

কুড়িগ্রামে যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার ১৩

যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যার অন্যতম নেপথ্য নায়ক আকবর আলী মাওলানাসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতভর দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১২জন ও রাজারহাট উপজেলায় একজন রয়েছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিডি মিসকেস ১/২০২০ এর আওতায় ওয়ারেন্ট ইস্যু করা হলে তাদের গ্রেফতার করা হয়। শনিবার রাতে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১২ জন ও রাজারহাট উপজেলা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ ওলামাগঞ্জ গ্রামের তাহের উদ্দিনের ছেলে মাওলানা আকবর আলী (৯০), গোড়াই কল্যাণ গ্রামের মৃত মতিউল্যাহর ছেলে আব্দুর রহমান (৬২), গোড়াই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল ইসলাম (৬৯), গোড়াই কল্যাণপাড়া গ্রামের মৃত বছিয়ত উল্যাহর ছেলে সোলায়মান আলী (৭০), গোড়াই কল্যাণ হাজীপাড়া গ্রামের মৃত আফান উল্যাহ ব্যাপারীর ছেলে ওছমান আলী (৭০), শ্যামপুর গ্রামের মৃত এরফান উদ্দিন সরকারের ছেলে ইসমাইল হোসেন (৬২), গোড়াই মাস্টারপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম (৬৪), গোড়াই মিয়াজীপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৬২), মালতিবাড়ি দিগর গ্রামের মৃত শমস উদ্দিনের ছেলে শেখ মফিজল হক, অনন্তপুর ডোবারপাড়া গ্রামের মৃত ডা. নাজিম উদ্দিনের পুত্র মাও. সাইদুর রহমান (৭০), অনন্তপুর সরকারপাড়া গ্রামের মৃত: আমিন উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৭০), শ্যামপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে ইছাহাক আলী (৮০) ও রাজারহাট উপজেলার বালাকান্দি উত্তর নলকাটা গ্রামের মৃত শরফ উদ্দিনের ছেলে মকবুল হোসেন ওরফে মকবুল দেওয়ানী (৭০)।

ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ওয়ারেন্ট মূলে উলিপুরে একটি যুদ্ধাপরাধ মামলায় ওয়ারেন্টপ্রাপ্ত হয়ে উলিপুর ও রাজারহাট উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। আসামিরা মূলত যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত। আমরা আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status