ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ইদলিবে যুদ্ধবিরতির পরিকল্পনায় আসাদের সমর্থন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 March, 2020, 10:27 AM

ইদলিবে যুদ্ধবিরতির পরিকল্পনায় আসাদের সমর্থন

ইদলিবে যুদ্ধবিরতির পরিকল্পনায় আসাদের সমর্থন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনা সমর্থন করেছেন।

রাশিয়া সিরিয়া সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় টেলিফোনালাপে পুতিনকে ধন্যবাদ জানান আসাদ। খবর রয়টার্সের।

ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে বলে পুতিন সিরিয়ার প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন।

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় যুদ্ধপীড়িত ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে এক সমঝোতায় উপনীত হন।

গত কয়েক দিনের সংঘর্ষে সিরিয়া ও তুরস্কের বহু সৈন্য নিহত হওয়ার পর ওই সমঝোতা বৈঠকে বসেন দুই নেতা।

দেশ দুটি যুদ্ধবিরত তদারকি করার জন্য ইদলিবে যৌথ টহল প্রতিষ্ঠা এবং প্রদেশটির যে কোনো একটি মহাসড়ককে নিরাপদ সড়ক হিসেবে ঘোষণা করা হবে।

এদিকে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এতেও ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status