ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
‘৭ মার্চ না মানা মানে স্বাধীনতাকে অস্বীকার করা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 March, 2020, 10:26 AM
সর্বশেষ আপডেট: Saturday, 7 March, 2020, 10:33 AM

‘৭ মার্চ না মানা মানে স্বাধীনতাকে অস্বীকার করা’

‘৭ মার্চ না মানা মানে স্বাধীনতাকে অস্বীকার করা’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭ মার্চের ভাষণ ও দিবসটি যারা মানে না তারা প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করছে। ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা ৭ মার্চ মানে না তাদের মধ্যে স্বাধীনতার কোনো চেতনা নেই। তারা লোক দেখানো স্বাধীনতার কথা বলে।

তিনি বলেন, ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এর জন্য আলাদা কোনো আয়োজন দরকার নেই। বাঙালির জাতির হাজার বছরের ইতিহাসে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।’

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। তার ওই ভাষণের ১৮ দিন পর পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে নামলে বঙ্গবন্ধুর ডাকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। নয় মাসের সেই সশস্ত্র সংগ্রামের পর আসে বাংলাদেশের স্বাধীনতা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status