ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
এবার করোনায় ইরানে নারী এমপির মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 9:48 PM

এবার করোনায় ইরানে নারী এমপির মৃত্যু

এবার করোনায় ইরানে নারী এমপির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে এবার এক নারী এমপির মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। তবে তার বয়স সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

ফাতিমা রাহবার নামের ওই রাজনীতিবিদ সম্প্রতি ইরানের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার মৃত্যুর মাধ্যমে দেশটিতে এই প্রথম কোনো নারী রাজনীতিবিদের করোনা ভাইরাসে মৃত্যু হলো।

এর আগে করোনাভাইরাসে ইরানের ৬ জন শীর্ষ রাজনীতিক অথবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ফাতিমা রাহবার সংসদে রাজধানী তেহরানের একজন প্রতিনিধি ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করে সার্বক্ষণিক অক্সিজেন দিয়ে রাখা হয়। গত কয়েকদিন তিনি কোমায় ছিলেন।

শুক্রবার পর্যন্ত ইরানে করোনাভাইরাসে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭৪৭ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩৪ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status