ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
আবার বিয়ে নয়, সন্তান নিয়ে ভাবছেন শাবনূর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 9:39 PM

আবার বিয়ে নয়, সন্তান নিয়ে ভাবছেন শাবনূর

আবার বিয়ে নয়, সন্তান নিয়ে ভাবছেন শাবনূর

গত ২৬ শে জানুয়ারি স্বামী অনীকের কাছে বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠান ঢালিউডের জনপ্রিয় তারকা শাবনূর। বিচ্ছেদের পর ঢালিউডপাড়ায় নতুন করে আলোচনা হচ্ছে যে, শিগগিরই আবার বিয়ে করবেন চলচ্চিত্রের এই অভিনেত্রী। তবে কি নতুন কারও সঙ্গে শিগগিরই ঘর বাঁধবেন শাবনূর।

এ প্রসঙ্গে জানতে চাইলে শাবনূর জানান, নতুন বিয়ে নিয়ে তার কোনো চিন্তা নেই। তিনি বলেন, সংসার হয়নি আমার। হয়তো এটা আমার ভাগ্যে ছিল না। তাই বলে যে আবার বিয়ে করব, এমনটা ভাবাও এই মুহূর্তে ঠিক হচ্ছে না। আমি এখন আমার সন্তানকে নিয়েই ভাবছি। ওকে গড়ে তোলার কাজে মনোযোগী হব। এখানে আইজান (শাবনূরের সন্তান) স্কুলে ভর্তি হয়েছে। নিয়মিত ক্লাস করছে।
সম্পর্কিত খবর

এদিকে স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা একেবারে গোপনে করতে চেয়েছিলেন চিত্রনায়িকা শাবনূর। একান্ত ব্যক্তিগত বিষয়টি ভক্ত ও দেশের সাধারণ মানুষেরা জানুক তা তিনি চাননি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর এ প্রসঙ্গে আরও বলেন, আমার বিচ্ছেদ একান্তই আমার ব্যক্তিগত। এটা নিয়ে কেউ কথা না বললেই আমি ভীষণ খুশি হব। আমি মনে করি, দুই পরিবারের আলাদা সম্মান আছে। আইনজীবির মাধ্যমে এত দ্রুত পুরো মিডিয়া জানবে এটা আমি চাই নি।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৮শে ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন শাবনূর ও অনীক মাহমুদ। বিয়ের পরের বছরের ২৯ শে ডিসেম্বর এই দম্পতি ছেলেসন্তানের মা-বাবা হন। তাদের ছেলের নাম আইজান নেহান। বর্তমানে আইজান অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গেই আছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status