ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
পিরিয়ডের সময়ে সহবাস করুন এই উপায়ে..
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 8:45 PM

পিরিয়ডের সময়ে সহবাস করুন এই উপায়েdiv class=

পিরিয়ডের সময়ে সহবাস করুন এই উপায়ে

সেক্স’ এমন একটা জিনিস যা সারা বিশ্বের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ এক অংশ। যাদের যৌনজীবন যত বেশী মধুময় তাদের সম্পর্কও ততবেশি গভীর আবার যৌনজীবন অস্বাভাবিক হওয়ার জন্যে সম্পর্কও ভেঙ্গে গিয়েছে এমন ঘটনাও অনেক আছে। সেক্স করার জন্যে নিদিষ্ট কোনও সময় না থাকলেও মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের সময় শারীরিক সম্পর্ক একটা বড় বাঁধা হয়ে দাঁড়ায়।

এই সমস্যা পৃথিবীর সব মেয়েদের ক্ষেত্রেই সমান তাই অনেক মেয়েরা এই সময়ে শারীরিক হতে চাইলেও পারে না। কিন্তু নতুন এক আবিষ্কারে এই সমস্যাটির সমাধান হয়েছে। মহিলারা এখন থেকে চাইলে পিরিয়ড চলাকালীন যৌনতার স্বাদ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন।ফ্লেক্স নামক ডিসপোজেবল মেন্সট্রুয়াল কাপ যা শারীরিক হওয়ার আগে মহিলারা পিরিয়ড চলাকালীন তাদের যৌনাঙ্গে পড়ে নিলে আর কোনও সমস্যায় থাকবে না। এই মেন্সট্রুয়াল কাপের আবিষ্কর্তা লরেন শুল্ট। এটি যোনিতে গভীরভাবে এমনভাবে ফিট থাকে যা জরায়ুকে ঢেকে রাখে এবং তরল পদার্থগুলি যোনিপথে প্রবেশ করতে বাধা দেয়। যার ফলে কোনও রকম ঝুঁকি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করা যায়। এটি এমন এক পলিমার দিয়ে তৈরি করা হয়েছে যা ১২ ঘন্টার মধ্যে কোনও সমস্যা হবে না।

১. পিরিয়ডের সময় চিন্তা করার ক্ষমতা কমে যায়

পিরিয়ড চলার সময়ে সময়ে পেট ব্যথা, পিঠ ব্যথা, বমি বমি ভাব সবকিছু মেয়েদের চিন্তাপ্রক্রিয়ায় প্রভাব ফেলে। এ সময় স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা কিছুটা কমে যায়। ২০১৪ সালে পেইন জার্নালে ছাপা একটা আর্টিকেলে বলা হয়েছে, পিরিয়ডের সময় মেয়েদের কিছু কিছু বিষয়ে মনোযোগ, মনোযোগের সময়কাল এবং দুটি কাজের মধ্যে মনোযোগ ভাগ হয়ে যাওয়া ও পরিবর্তিত হয়ে যাওয়ার ব্যাপারটি বাধাগ্রস্ত হয়। সুতরাং বোঝা যাওয়ার কথা, পিরিয়ডের সময় মেয়েদের ব্যথা স্নায়ু ক্ষমতার বাইরে।

২. পিরিয়ডের সময় গলার স্বর বদলে যেতে পারে

পিরিয়ডের সময় মেয়েদের গলার স্বরও বদলে যেতে পারে। স্বরতন্ত্র এবং নারীর জননেন্দ্রিয়ের কোষগুলি একই ধরনের এবং হরমোনের কারণে তারা একই রকম আচরণ করে। ২০১১ তে এথোলজি জার্নালে প্রকাশিত একটি লেখায় বলা হয়েছে, নারীর কণ্ঠ শুনে পুরুষেরা বুঝতে পারে তার পিরিয়ড চলছে। পুরুষদের তিনটি গ্রুপকে নারীদের ভয়েসের রেকর্ডিং শোনানো হয়েছিল। এই রেকর্ডিংগুলিতে নারীরা মাসের বিভিন্ন সময়ে এক থেকে পাঁচ পর্যন্ত গুণেছে। এই আওয়াজ থেকে পুরুষেরা শতকরা ৩৫ ভাগ সময় পিরিয়ড চলাকালীন আওয়াজ চিনতে পেরেছে।

৩. পিরিয়ডের সময় ছেলেদের মেয়েদের প্রতি আকর্ষণ কম থাকে

ছেলেরা মেয়েদের পিরিয়ডের সময়ের আওয়াজ চিনতে পারার মত ভালো শ্রোতাই শুধু না, তাদের ঘ্রাণ ক্ষমতাও সূক্ষ। গবেষণায় দেখা গেছে নারীদের ঘ্রাণ দ্বারা পুরুষদের যৌন হরমোন টেস্টোস্টেরন উদ্দীপিত হয়, বিশেষ করে যখন নারীদের শরীরে ডিম্বাণু তৈরি হতে থাকে। ২০১০ সালে সাইকোলজিক্যাল সায়েন্স জার্নালে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল। তাতে দেখা যায় যেসব নারীর শরীরে ডিম্বাণু তৈরি হচ্ছিল না তাদের পরা টি শার্টের গন্ধের তুলনায় যেসব নারীর শরীরে ডিম্বাণু তৈরি হচ্ছিল তাদের টি শার্টের গন্ধে পুরুষদের টেস্টোস্টেরন বেশি উদ্দীপিত হয়েছে।

৪. পিরিয়ডের সময় নারীদের আরো বেশি উদ্যম অনুভূত হতে পারে

মেয়েদের পিরিয়ড সাংঘাতিকভাবে তাদের যৌন তাড়নার সাথে সম্পর্কিত। পিরিয়ডের সময় প্রোজেস্টেরন হরমোনের মাত্রা সবচেয়ে কম থাকে। এই কারণে এ সময় নারীদের আরো বেশি উদ্যমী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে আরেকটি থিওরি হলো এ সময় নারীদের শ্রোণী এলাকায় বেশি রক্ত সঞ্চিত থাকে। এই কারণে উদ্যম বেড়ে যেতে পারে। তাছাড়া মনে করা হয় এ সময় নারীদের জননেন্দ্রিয় বেশি পিচ্ছিল থাকে, ফলে সেক্স বেশি আনন্দময় হয়, ফলে এ সময় নারীদের যৌনতাড়না বেশি হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status