ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলের বউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 8:47 PM

বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলের বউ

বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলের বউ

আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে এক বৃদ্ধ বাবাকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে ছেলে ও তার বউ। বেশ কিছুদিন খোলা আকাশের নিচে মশারি টাঙিয়ে ছিলেন তিনি। তবে সম্প্রতি বৃষ্টি হওয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়া হয় বৃদ্ধ বাবাকে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের মাইকেলনগর এলাকায়। কলকাতার স্থানীয় এক গণমাধ্যমে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, মাইকেলনগরে একটি ভ্যাটের কাছে কিছুদিন ধরেই এক বৃদ্ধা দেখা যাচ্ছিল। মশারি টাঙানো ছিল বৃদ্ধর আশেপাশে। স্থানীয় লোকেরাই তাকে খাবার দিচ্ছিল। কিন্তু সম্প্রতি বৃষ্টি হওয়ায় বৃদ্ধ আরো অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধের বাড়ি কঁকিনাড়ায়। আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ছেলে বউ তাকে এখানে ফেলে রেখে গেছে। এর বেশি কিছু সে বলতে পারেনি। তার ছেলে বউয়ের সন্ধান করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status