ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
করোনাভাইরাস আতঙ্ক: দক্ষিণ আফ্রিকায় বন্ধ ৩৭৬০ স্কুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:40 PM

করোনাভাইরাস আতঙ্ক: দক্ষিণ আফ্রিকায় বন্ধ ৩৭৬০ স্কুল

করোনাভাইরাস আতঙ্ক: দক্ষিণ আফ্রিকায় বন্ধ ৩৭৬০ স্কুল

করোনাভাইরাস আতঙ্কে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে ৩৭৬০ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির প্রভিন্সিয়াল সরকার।
দেশটির বেসিক অ্যাডুকেশন মন্ত্রী এনজেলিক মুটসাড়ে আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশে গতকাল ইতালি ফেরত ৩৮ বছরের এক কৃজ্ঞাঙ্গ নাগরিকের করোনাভাইরাস শনাক্ত হলে আজ শুক্রবার সরকার অতিরিক্ত সর্তকতা হিসেবে সব স্কুলগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে দেশটিতে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর সারাদেশের ৭টি বর্ডার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সরকার। কোনো জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের দেশের বাইরে এবং বিদেশি কোনো নাগরিকদের দক্ষিণ আফ্রিকায় প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এছাড়া জোহানসবার্গ ডারবান ও কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আগে থেকেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে সরকার। এছাড়া এশিয়া ও আমেরিকার বেশ কয়েকটি দেশের নাগরিকদের দক্ষিণ আফ্রিকায় যাতায়াতের ব্যাপারে সর্তক দৃষ্টি রাখছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল কোয়াজুলু নাটাল প্রদেশে একজন করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ায় দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সর্তক হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপুসা। স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, শুধু দক্ষিণ আফ্রিকা নয়, করোনাভাইরাস এখন সারা পৃথিবীর জন্য হুমকি এবং আতঙ্ক৷ তাই দেশে একজন রোগী শনাক্ত হওয়ায় নাগরিকদের আতঙ্কিত না হয়ে সর্তকতা অবলম্বন করতে হবে।

প্রেসিডেন্ট আরও বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে আলাদা করোনা ইউনিট ইতিমধ্যে স্থাপন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status