ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
দুই মাস চিকিৎসাশেষে অবমুক্ত ঝলসানো বানরগুলো
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:35 PM

দুই মাস চিকিৎসাশেষে অবমুক্ত ঝলসানো বানরগুলো

দুই মাস চিকিৎসাশেষে অবমুক্ত ঝলসানো বানরগুলো

ফুলবাড়িয়া সন্তোষপুর বনাঞ্চলে পল্লী বিদ্যুতের কভারবিহীন তারে পুড়ে ঝলসানো বানরগুলোকে প্রায় দুই মাস চিকিৎসাশেষে সুস্থ করে শুক্রবার অবমুক্ত করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর কালের কণ্ঠে 'বিদ্যুতে ঝলসে যাচ্ছে বানর' শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে বন বিভাগ ও পল্লী বিদ্যুতের টনক নড়ে। আহত বানরগুলোকে স্থানীয়ভাবে চিকিৎসা ও সন্তোষপুর বিট অফিসসংলগ্ন সিলভারের তার পরিবর্তন করে ১৪০ মিটার কভারিং তার লাগানো হয়। বন বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক এ এস জহির উদ্দিন আকন নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সন্তোষপুর আসেন। দুই দিন অবস্থান ও চেষ্টা করে বিদ্যুতে ঝলসানো তিনটি বানরকে ট্র্যাংকুলাইজার গান মেশিনের মাধ্যমে ভ্যাকসিন দিয়ে অজ্ঞান করে চিকিৎসার জন্য গত ১০ জানুয়ারি গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যায়। দীর্ঘ প্রায় দুই মাস চিকিৎসা করা হয় তিনটি বানরকে।

চিকিৎসা চলাকালীন আহত একটি বানর ছুটে সাফারি পার্কে চলে যায়। অন্য দুটি বানরকে সাফারি পার্ক কর্তৃপক্ষ আজ ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমীনের কাছে হস্তান্তর করেন। পরে সন্তোষপুর বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম খান ও সাফারি পার্কের বন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বন্দি বানর দুটি সন্তোষপুর বনাঞ্চলে অবমুক্ত করেন। চিকিৎসা দিতে গিয়ে দুটি বানরের একটি হাত ও একটি পা কেটে ফেলা হয়েছে।

উল্লেখ্য, সন্তাষপুর বনাঞ্চলে আবরণহীন পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মুখ, হাত-পা ও শরীর ঝলসে ৮-১০টি বানর আহত হয়। মারা যায় একটি বানর। এ নিয়ে কালের কণ্ঠে 'বিদ্যুতে ঝলসে যাচ্ছে বানর', 'নামকাওয়াস্তে কাজ থেকেই ঝুঁকি', 'মৃত্যুঝুঁকিতে বিদ্যুতে পুড়ে আহত বানররা', 'সন্তোষপুর বনাঞ্চলে বানর সুরক্ষায় উকিল নোটিশ' শিরোনামে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status