ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:13 PM

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ

বগুড়ার ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে লাভলী আকতার নামে এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা লালু মন্ডল বাদী হয়ে উপজেলার জয়শিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়াকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, জয়শিং গ্রামের লালু মন্ডলের মেয়ে সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লাভলী আক্তারকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল জয়শিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সবুজ মিয়া।

৩ মার্চ লাভলী আক্তার ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যায়। পরীক্ষা শেষে সবুজ মিয়া ও তার কয়েকজন সহযোগি লাভলীকে একটি অটো রিকসায় জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এরপর থেকেই ওই ছাত্রীর কোন সন্ধান না পেয়ে তার বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বগুড়ার ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status