ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
ফেনীতে ৪৬ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করল বিজিবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 6 March, 2020, 7:11 PM

ফেনীতে ৪৬ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করল বিজিবি

ফেনীতে ৪৬ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করল বিজিবি

ফেনীতে প্রায় এক কেজি ওজনের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান বলেন, পরশুরাম বিওপির নায়েক সুবেদার মো. হাসিবুর রহমানের নেতৃত্বে তিনজনের একটি টহল দল পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকায় অভিযান চালায়। এ সময় নয়টি স্বর্ণের বার (৯৬৬.৪৮ গ্রাম) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার স্বর্ণের মূল্য ৪৬ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি বিজিবি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status