|
১৫তম বছর পূর্ণ করলো ইমপ্যাক্ট পিআর
নতুন সময় প্রতিবেদক
|
|
১৫তম বছর পূর্ণ করলো ইমপ্যাক্ট পিআর রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইম্প্যাক্ট পিআরের সহ-প্রতিষ্ঠাতা এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও অ্যান্ড এডিটর-ইন-চিফ এবং দি ইনডিপেনডেন্টে’র সম্পাদক এম শাসসুর রহমান, ‘দেশের অন্যতম ব্যবসায়ী আফতাব-উল-ইসলামের সহযোগিতায় আমরা ইমপ্যাক্ট পিআর প্রতিষ্ঠার প্রেরণা পেয়েছিলাম। আমাদের আগেও কেউ কেউ জনসংযোগ সেবা প্রদানের উদ্যোগ নিয়েছেন। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ও ধারাবাহিক সাফল্যের প্রেক্ষিতে আমরাই দেশের প্রথম জনসংযোগ প্রতিষ্ঠান। দেশে যে জনসংযোগ সেবা একটা পেশাদারিত্বের মর্যাদা পেয়েছে সেখানেই আমাদের সাফল্য।’ ইমপ্যাক্ট পিআর’র প্রধান নির্বাহি সাবরিনা জামান ক্রেস্ট ও ফুল দিয়ে ইমপ্যাক্ট পিআর’র প্রতিষ্ঠাতা আফতাব-উল-ইসলাম ও এম শামসুর রহমানকে সম্মাননা জানান। এ সময় প্রতিষ্ঠানের ঢাকা অফিসের কর্মীরা উপস্থিত ছিলেন। ইমপ্যাক্ট পিআর দেশের একমাত্র জনসংযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাদের ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুষ্টিয়ায় আলাদা অফিস রয়েছে। ২০০৫ সালের ৫ মার্চ বাংলাদেশের প্রথম জনসংযোগ সংস্থা হিসেবে কাজ শুরু করে ইমপ্যাক্ট পিআর। বর্তমানে প্রতিষ্ঠানটি রবি আজিয়াটা লিমিটেড, হুয়াওয়ে কনজুমার বিজসেন গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ওরাকল বাংলাদেশ, আকাশ ডিটিএইচ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিকে জনসংযোগ সেবা প্রদান করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
