ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খিলগাঁওয়ে বালুচাপা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 8:01 PM

খিলগাঁওয়ে বালুচাপা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে বালুচাপা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা থেকে বালুচাপা অবস্থায় আলাল সিকদার (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

আলাল কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর গ্রামের মো. মানিক শিকদারের ছেলে আলাল। সে ত্রিমুহনী পশ্চিম নন্দিপাড়া সালাম মাদবরের বাড়ির পাশে পরিবারের সাথে থাকতো। সে ঐ এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালাতো।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন সততা নিশ্চিত করেন তিনি বলেন, শেখের জায়গায় নামক স্থানে খালি মাঠে শ্রমিকরা খুরাখুরির কাজ করার সময় ঐ ছেলেটি মাথা দেখতে পান। পরে সংবাদ পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করি। তার মাথায় ও শরীরের কয়েক জায়গায় জখমের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি বলেন, রিকশাটি পাওয়া গেলেও ব্যাটারি পাওয়া যায়নি। তবে, কে বা কারা তাকে হত্যা করেছে তা তৎক্ষাণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। তিনি বলেন, আইনি প্রকৃয়া শেষে  ময়নাতদন্তের জন্য লাশ বিকেলে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত মঙ্গলবার রাত থেকে ছেলেটি নিখোঁজ ছিল। পরদিন বুধবার তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status