ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩১ মে ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
টি-টোয়েন্টি দলে নতুন চমক নাসুম আহমেদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 8:03 PM

টি-টোয়েন্টি দলে নতুন চমক নাসুম আহমেদ

টি-টোয়েন্টি দলে নতুন চমক নাসুম আহমেদ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

২৫ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার সর্বশেষ খেলেছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বঙ্গবন্ধু বিপিএলে ১৩ ম্যাচে ৬ উইকেট পান তিনি। সেখানে ওভার প্রতি রান দেন ৭.২৬।

বোলিংয়ে রান না দেয়ার জন্য নাসুমকে পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমের সঙ্গে তুলনা করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কোচ পল নিক্সন।

পাকিস্তানের বিপক্ষে হওয়া সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।

তাদের পরিবর্তে দলে ঢুকেছেন মুশফিকুর রহিম, সাইফ উদ্দিন ও নাসুম আহমেদ। ৯ মার্চ ঢাকায় প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচও ঢাকাতেই ১১ মার্চ।

ক্রিকেট টিমের নেতৃত্বে আছেন যথারীতি মাহমুদউল্লাহ। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনসহ মোট পাঁচ ‘বিশেষজ্ঞ’ পেসার দলে টেনেছেন নির্বাচকেরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status