ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনার আতঙ্কের মধ্যে নাচছেন ইরানি নার্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 4:26 PM

করোনার আতঙ্কের মধ্যে নাচছেন ইরানি নার্স

করোনার আতঙ্কের মধ্যে নাচছেন ইরানি নার্স

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে বিশ্বের ৮০ দেশে।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনাঝুঁকিতে পড়েছে ইরান।

বুধবার ইরানি কর্তৃপক্ষ বলছে, নতুন করোনাভাইরাসে দেশটিতে ৯২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২২ জন।

দেশটি এখন করোনাভাইরাস মহামারীতে রূপ নিতে শুরু করেছে।

এরই মধ্যে ইরানের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও পোস্ট করা হচ্ছে, যা হয়তো দেশটির বাসিন্দাদের একটু সাহস জোগাবে।

মঙ্গলবার এমনই একটি ভিডিও ইরানের সাংবাদিক মসিহ আলিনেজাদ তার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে, এক নারী সেবিকা অ্যাপ্রোণ, মুখোশ, মাথায় নির্দিষ্ট টুপি পরে নাচছেন।

ভিডিওটি পোস্ট করে মসিহ জানিয়েছেন, ইরানের সর্বত্র ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন দেশটির স্বাস্থ্যকর্মীরা। তারা প্রচুর চাপের মধ্যে রয়েছেন। এর মধ্যেই কেউ একজন করোনা আক্রান্ত রোগীর সেবায় নিয়োজিত নার্সের নাচের ভিডিও পাঠিয়েছেন। বস্তুত তিনি দেখাতে চেয়েছেন, এখনও মানবিক উদ্দীপনা বেঁচে রয়েছে তাদের মধ্যে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status