ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদেশ সফরে মোদির খরচ ৪৪৬ কোটি রুপি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 4:22 PM

বিদেশ সফরে মোদির খরচ ৪৪৬ কোটি রুপি!

বিদেশ সফরে মোদির খরচ ৪৪৬ কোটি রুপি!

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের ৫ বছরের হিসাব প্রকাশ হয়েছে।

ভাড়া করা উড়োজাহাজে বিদেশ সফরে মোদি প্রায় সাড়ে চারশ কোটি রুপি ব্যয় করেছেন বলে এতে জানানো হয়েছে।

এ তথ্য প্রকাশের পরপরই নানামুখী সমালোচনায় মেতেছেন কংগ্রেস, সিপিএমসহ গেরুয়া শিবিরের বিরোধীরা।

বুধবার লোকসভায় এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন, শেষ পাঁচ বছরে মোদির বিদেশ সফরের জন্য সরকারের ৪৪৬.৫২ কোটি রুপি খরচ হয়েছে।

তিনি পরিসংখ্যান দেন, ২০১৫-১৬ সালে মোদির বিদেশ সফরের জন্য খরচ হয়েছিল ১২১.৮৫ কোটি রুপি। পরের বছর তা কমে ৭৮.৫২ কোটিতে গিয়ে দাঁড়ায়। ২০১৮-১৯ সালে ফের খরচ বেড়ে গিয়ে দাঁড়ায় ১০০.২ কোটিতে। এরপর ২০১৯-২০ সালে মোদি বিদেশ সফরের জন্য সরকারের ব্যয় হয় ৪৬.২৩ কোটি রুপি।

তথ্যমতে, ২০১৪ সালে সাতবার, ২০১৫ সালে সাতবার, ২০১৬ সালে আটবার, ২০১৭ সালে মোদি সাতবার বিদেশ গেছেন। ২০১৪ সালে মোদি সাত মাসের মধ্যে ৩৫ দিনই বিদেশে ছিলেন। পরের বছর বাইরে ছিলেন ৫৭ দিন, ২০১৬ সালে ২৯ দিন ২০১৭ সালে ৩২ দিন বিদেশে ছিলেন তিনি।

ভারতের রাজনীতি বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত নাগরিকত্ব আইন পাস ও দেশটির চলমান নিম্নগামী অর্থনৈতিক পরিস্থিতিতে মোদির এই বিপুল অর্থ ব্যয়ের তথ্য বিরোধীদের হাতে প্রধানমন্ত্রীকে আক্রমণের নয়া অস্ত্র তুলে দিল।

প্রসঙ্গত আগামী ১৬ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মোদির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status