ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
করোনাভাইরাস থেকে বাঁচতে নিজের মুখে হাত দেননি ট্রাম্প!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 3:53 PM

করোনাভাইরাস থেকে বাঁচতে নিজের মুখে হাত দেননি ট্রাম্প!

করোনাভাইরাস থেকে বাঁচতে নিজের মুখে হাত দেননি ট্রাম্প!

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। এখনও কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়ায় সাবধানতা ও সতর্কতা এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র পথ। করোনা আতঙ্ক গ্রাস করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।

করোনাভাইরাস থেকে সাবধানতা অবলম্বন করতে গত কয়েক সপ্তাহ ধরেই নিজের মুখেই নাকি হাত দেননি ডোনাল্ড ট্রাম্প। তেমনই দাবি করেছেন তিনি নিজেও। হোয়াইট হাউসে এয়ারলাইন এগজিকিউটিভস এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বৈঠকে ট্রাম্প মজা করে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ তিনি নিজের মুখেও হাত দেননি।

তিনি নিজে জীবাণুদের অসম্ভব ভয় পান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। করোনাভাইরাস ঠেকাতে কী কী সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। আমেরিকায় এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status