ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইঞ্জিনিয়ারিং পাশ করেও বাস চালক এই তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 3:03 PM

ইঞ্জিনিয়ারিং পাশ করেও বাস চালক এই তরুণী

ইঞ্জিনিয়ারিং পাশ করেও বাস চালক এই তরুণী

রাস্তায় গাড়ির চালকের আসনে মহিলাদের দেখলে এখন অবাক হওয়ার কিছুই নেই। পুরুষদের হাতই শুধু স্টিয়ারিংয়ে থাকবে এমনটা ভেবে নেওয়া বোধ হয় আর ঠিক হবে না। কিন্তু আজও বাস-ট্রাক এমনই হেভি যানে চালকের আসনে পুরুষদের দেখেই অভ্যস্ত সকলে। সেই চোখের অভ্যাসকেই ধাক্কা দিয়ে বাসের চালকের আসনে বসলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করা এক তরুণী।


প্রতীক্ষা দাস নামে ২৪ বছরের ওই তরুণী গত বছর থেকেই বাস চালানো শুরু করেন। জানা গেছে, প্রতীক্ষাই ভারতের মুম্বইয়ের প্রথম মহিলা ড্রাইভার।

প্রতীক্ষা জানান, গত ৬ বছর ধরে তিনি ড্রাইভার হওয়ারই স্বপ্ন দেখেছেন। তাও ছোট-খাটো গাড়ি নয়, হেভি যান, একেবারে বাস। বাইক দিয়ে শুরু করে, চার চাকা, সবকিছু চালালেও তাকে আকর্ষণ করেছে বাস এবং ট্রাক। যা চালিয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রতীক্ষা। যেন এই পেশাতে নিযুক্ত হওয়ারই প্রতীক্ষায় ছিলেন তিনি। শুধু তাই নয় বিমান চালানোরও স্বপ্ন রয়েছে প্রতীক্ষার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status