ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাবেক প্রেমিকের কুকীর্তি ফাঁস করার হুমকি নেহা কক্করের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 2:51 PM

সাবেক প্রেমিকের কুকীর্তি ফাঁস করার হুমকি নেহা কক্করের

সাবেক প্রেমিকের কুকীর্তি ফাঁস করার হুমকি নেহা কক্করের

বলিউডে অভিনেতা হিমাংশু কোহলি ও গায়িকা নেহা কক্করের প্রেম বেশ চর্চিত ছিল । ২০১৮ সালে একটি ছবির কাজে তাদের দেখা, এরপর প্রেম। শোনা গিয়েছিল তারা বিয়েও করছেন। তবে গত বছর হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবর আসে। তবে ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা কখনই স্পষ্ট করে জানানি গায়িকা বা অভিনেতা।

হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন নেহা কক্কর। এমনকী, বিচ্ছেদের পর রিয়েলিটি শোয়ের মঞ্চে হাজির হয়ে ঝরঝর করে কেঁদেও ফেলেন নেহা। হিমাংশ তাকে মানসিকভাবে চাপও প্রয়োগ করেন এমন অভিযোগ ওঠে তার। তবে এ নিয়ে একদম চুপ ছিলেন হিমাংশু।

সম্প্রতি তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেন। তিনি বলেন, নেহা নিজের ইচ্ছাতেই সম্পর্ক শেষ করে গিয়েছে। কিন্তু আমার এই কথা কেউ শুনছেন না। সবাই আমাকে ভুল বুঝছেন।

হিমাংশুর এমন অভিযোগের পর নেহা তাকে সাবধান বার্তা দিয়েছেন। তিনি বলেন, কেউ যেন আমার নাম ব্যবহার করে জনপ্রিয় হওয়ার চেষ্টা না করে। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছি এবং যে ভালো করবে তার সঙ্গে ভালো কিছুই ঘটবে।

নেহা আরও জানান, যদি আমি মুখ খুলি…. আমি তোমার মা-বাবা ও বোনের কর্মকাণ্ড ফাঁস করে দেব। তারা আমাকে কী বলেছেন আমার সবকিছু মনে আছে। তোমার সাহস কী করে হয় আমার নাম ব্যবহার করার। আমার থেকে দূরে থাকো। আমাকে নিয়ে কথা বলে জনপ্রিয়তা পাওয়ার জন্যই মানুষ এমন কথা বলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status