ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 1:47 PM

ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ট্রাম্প

ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

বুধবার এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেন, ট্রাম্প মিথ্যা বলেন, সংবিধানের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই এবং তিনি শিশুদের ক্ষতি করেন।

পেলোসি ডেমোক্র্যাটকদের প্রতি ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পথ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আরো চার বছরের জন্য ট্রাম্পকে সহ্য করতে পারবে না।

জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত পেলোসি গত সপ্তাহে করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের নিন্দা জানিয়েছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বার্ষিক ভাষণের অনুষ্ঠানে ন্যান্সি পেলোসি রীতি অনুযায়ী সৌজন্য দেখানোর জন্য করমর্দনের উদ্দেশ্যে ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে করমর্দন করেননি। এর প্রতিবাদে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেলোসি ক্যামেরার সামনে ওই ভাষণের অনুলীপি ছিঁড়ে ফেলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status