ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জজকে স্ট্যান্ড রিলিজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 1:46 PM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জজকে স্ট্যান্ড রিলিজ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জজকে স্ট্যান্ড রিলিজ

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আবদুল  আউয়াল ও তার স্ত্রীর জামিন চাওয়াকে কেন্দ্র করে সেখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা নিয়ন্ত্রণ করার জন্যই জেলা জজকে প্রত্যাহার করা হয়েছে।  এখানে আইনের শাসনের কোনো ব্যত্যয় হয়নি।  গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই জামিন চাওয়াকে কেন্দ্র করে আবদুল আউয়ালের আইনজীবী এবং বারের আইনজীবীদের সঙ্গে জেলা জজ অত্যন্ত অশালীন এবং রূঢ় ব্যবহার করেন। ফলে বারের আইনজীবীরা আদালত বর্জন করার সিদ্ধান্ত নেন ও লোকজন রাস্তায় বেরিয়ে যায়।  

সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিচারককে প্রত্যাহার করা হয়েছে।  মন্ত্রী বলেন, জামিন দেয়া না দেয়ার এখতিয়ার সম্পূর্ণ আদালতের, কিন্তু আদালত যদি এমন কোনো ব্যবহার করেন, এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আইনের শাসন রক্ষা করা প্রশ্নবিদ্ধ হয় তখন কিন্তু ব্যবস্থা নিতে হয়।  সেই অবস্থার আলোকে ব্যবস্থা নেয়া হয়েছে।

এখানে আইনের শাসনের কোনো ব্যত্যয় হয়নি।   আইনমন্ত্রী আরো বলেন, মামলার মেরিট নিয়ে কথা বলতে চাই না।

এখনো এই মামলার চার্জশিট হয়নি। শুধু এফআইআর (এজাহার) হয়েছে। হাইকোর্ট তাকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন। সেই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে চ্যালেঞ্জ করতে গেলে আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছিলেন।

মন্ত্রী বলেন, বারের সঙ্গে এই জেলা জজ যে ব্যবহার করেছেন, সেটা না করলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। তার এই ব্যবহার করাটা সমীচীন হয়নি। তিনি বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত হচ্ছে, বিচার হচ্ছে। এটা আপনারা দেখছেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে যে ব্যবস্থা নিতে হয়, সেটা আমাকে নিতেই হবে। এখানে সরকারি দলের লোক না বিরোধী দলের লোক, সেটা বিবেচনা করা হয়নি। পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সে জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status