ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 12:34 PM
ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথ আউয়ালের মামলা
অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্য দাবি তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাতিল চেয়ে সাবেক বিএনপি মেয়ের প্রার্থী তাবিথ আউয়াল মামলা দায়ের করেছেন। সোমবার (২ মার্চ) ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য আদালতে এ মামলা করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম এহসানুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ বিষয়ে আদালত এখনও কোনও আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে তিনি জানান।