ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নব দম্পতি শাওন-টয়ার দুঃখ প্রকাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 March, 2020, 12:39 PM

নব দম্পতি শাওন-টয়ার দুঃখ প্রকাশ

নব দম্পতি শাওন-টয়ার দুঃখ প্রকাশ

দীর্ঘদিন ধরেই শাওনের সঙ্গে পরিচয় টয়ার। তবে সে পরিচয় ছিলো সহকর্মী হিসেবে, বন্ধুত্বের। গেল বছর শাওনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে টয়ার। মাস তিনেক আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তাদের সিদ্ধান্ত পরিবারকে জানালে তারাও মত দেন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও দুই পরিবারের নিকটজনের উপস্থিতিতে মহাখালির একটি রেস্টুরেন্টে বিয়ে সম্পন্ন হয় তাদের।


হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেন এই প্রেমিক যুগল। এজন্য কাউকে জানিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা করতে পারেননি। তাই সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই নব দম্পতি। টয়ার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তারা।

ফেসবুক পোস্টে লিখেন—‘অভিভূত আমরা আপনাদের ভালোবাসায়। খুব অল্প সময়ের প্রস্তুতিতে, স্বল্প পরিসরে, পরিবারের মুরুব্বিদের উপস্থিতিতে আমাদের নিকাহ্ আয়োজন। সময় স্বল্পতা আর দুজনের ব্যস্ততায় চোখের পলকেই হাজির হয়ে যায় ২৯ ফেব্রুয়ারি! তারিখটিকে স্মরণীয় করে রাখতেই আমাদের এত তাড়া। আর এই তাড়াহুড়োয় জানাতে পারিনি কাউকে-ই। আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

সবার কাছে দোয়া চেয়ে লিখেন, ‘অগণিত অভিমানী ক্ষুদেবার্তা, ফোন কল, দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে আমরা অনুভব করলাম, আপনাদের ছাড়া আমাদের এই আয়োজন অসম্পূর্ণ। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ খুব শিগগির বিয়ের পূর্ণ আয়োজন করব।

দাওয়াত পাবেন, না পেলেও চলে আসবেন। অভিমান ভুলে প্রাণ খুলে আমাদের দোয়া করে যাবেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status