ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
টেস্ট দলে হাসান মাহমুদ কেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 4:23 PM

টেস্ট দলে হাসান মাহমুদ কেন?

টেস্ট দলে হাসান মাহমুদ কেন?

জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ফিরেছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ পড়েছেন আরও তিনজন- সৌম্য সরকার, আল-আমিন ও রুবেল হোসেন। মুশফিক ছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। সুযোগ পেয়েছেন তরুণ গতি তারকা হাসান মাহমুদ ও ব্যাটসম্যান ইয়াসির আলী।

রবিবার বাংলাদেশের টেস্টে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে, প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে জায়গা পাওয়া হাসান ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে আরও চার পেসার রয়েছেন। তবে হাসানের জায়গা পাওয়ার পেছনে মূল কারণ তার গতি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সদ্য শেষ হওয়া বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট শিকার করার পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিলোমিটার গতিতে বোলিং করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। দল ঘোষণার পর মিনহাজুল আবেদীন নান্নুও হাসান মাহমুদকে দলে নেয়ার কারণ হিসেবে এই গতির কথাই জানিয়েছেন।

এ ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘ওকে (হাসান মাহমুদ) যখন আমরা এক বছর আগে এইচপি স্কোয়াডে নিয়েছিলাম তখনই কিন্তু প্ল্যান ছিল আমরা যত জোরে বল করতে পারে এমন কাউকে নেব। আমাদের জোরে বল করা বোলারের অভাব ছিল যে কিনা ১৪০ কিলোমিটারের কাছাকাছি গতিতে ধারাবাহিকভাবে বল করতে পারে। সে হিসেবে ওর মধ্যে আমরা এই ট্যালেন্টটা দেখেছি। দূর্ভাগ্যবশত মাঝে সে কিছুটা লাইনচ্যুত ছিল। আবার কামব্যাক করেছে। যার কারণে সিস্টেমের মধ্যে আমরা ওকে নিয়েছি।’

আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status