ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৩০ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আজহারীকে ধুয়ে দিলেন হাফিজুর রহমান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 February, 2020, 4:19 PM

আজহারীকে ধুয়ে দিলেন হাফিজুর রহমান

আজহারীকে ধুয়ে দিলেন হাফিজুর রহমান

সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী সকল মাহফিল স্থগিত করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন। তার বাংলাদেশ ছেড়ে যাওয়ার পেছনে আরেক আলোচিত ইসলামিক বক্তা হাফিজুর রহমানের ইন্ধন রয়েছে, এমন বাকবিতন্ডা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উভয়ের ভক্তকুলের এমন হাজারো প্রশ্নের অবসান ঘটায় হাফিজুর রহমান নিজেই।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) অনলাইন চেঞ্জ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিজানুর রহমান আজহারী বিদেশে পাড়ি জমানোর পেছনে আমার হাত! প্রশ্নই আসে না। আমি তাকে ব্যক্তিগতভাবে দিল থেকে অনেক মহব্বত করি।

হাফিজুর রহমান বলেন, আজহারীর বিরুদ্ধে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কিছুই বলিনি, এবং তার বিরুদ্ধে কেউ কিছু বললেও আমি সমর্থন করি না। আমি আমার গতিতে চলছি। আমার লক্ষ্য মানুষকে দ্বীনের পথে সামিল করানো। তিনি বলেন, সম্প্রতি আমি প্রতিটি আলোচনায় সকল মুসল্লিদের বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলে থাকি ওলামায়ে কেরাম যে লাইনের হোক না কেন, তাদের বিরুদ্ধে কিছু বলবেন না এবং লিখবেনও না। যদি তাদের বিশেষ কোনো সমস্যা থাকে তাহেলে ওলামায়ে কেরামরা বসে সমাধান করে নিবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status