ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একজনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 February, 2020, 4:02 PM

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে নুরজাহান বেগম (৬০) নামের একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে হিরণের শরীরের ৭০ শতাংশ, আবুল হোসেনের ৪৫ শতাংশ ও কাওছার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এর আগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অপর সাতজন হলেন- মো. কিরণ মিয়া (৪৫), মো. আবুল হোসেন (২৫), মো. হিরণ মিয়া (২৫), মুক্তা (২০), মো. কাওছার (১৬), আপন (১০) ও লিমা (৩)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status