ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
জানাজায় যাওয়ার পথে নিজেই হলেন লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 February, 2020, 3:33 PM

জানাজায় যাওয়ার পথে নিজেই হলেন লাশ

জানাজায় যাওয়ার পথে নিজেই হলেন লাশ

ময়মনসিংহের গৌরীপুরে আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। তার নাম মোজাম্মেল হক।

সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউপির আবেদ আলীর ছেলে। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার মানিকদী গ্রামের একটি ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ছিলেন।

নিহতের আত্মীয় রুবেল মিয়া জানান, সকালে বড় মায়ের জানাজায় অংশ নিতে মোটরসাইকেলে মাদরাসা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন মোজাম্মেল। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status