ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে পুনমের অভিযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 February, 2020, 3:27 PM

শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে পুনমের অভিযোগ

শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে পুনমের অভিযোগ

অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ করেছেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। পুনমের অভিযোগ চুক্তির মেয়াদ পেরিয়ে যাবার পরেও অবৈধভাবে পুনমের অ্যাপ ‘দ্য পুনম পাণ্ডে’ ব্যবহার করছিল রাজ কুন্দ্রার কোম্পানি ‘আর্মসপ্রাইম মিডিয়া’।

এমন ঘটনায় বাধ্য হয়েই হাইকোর্টে মামলা করেন পুনম পাণ্ডে। তিনি জানিয়েছেন, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে একটি চুক্তি হয়েছিল পুনমের। অভিনেত্রীর অ্যাপের রক্ষনাবেক্ষনের দায়িত্ব ছিলো সেই কোম্পানি। কিছু দিন পর পুনমের মনে হয় লাভের টাকার মধ্যে বড়সড় গরমিল রয়েছে। এরপরই বাধ্য হয়ে সেই সংস্থার সঙ্গে চুক্তি ভেঙে দেন তিনি।

অভিযোগ এখানেই শেষ করেননি পুনম পাণ্ডে। তিনি তার অভিযোগে আরো উল্লেখ করেন, অ্যাপের জন্য এক্সক্লুসিভ কন্টেনগুলো কোম্পানিটি নিজেদের কাজেও ব্যবহার করতো। চুক্তি ভাঙার পরেও তার ভিডিও ‘চুরি’ করা বন্ধ তো হয়নি বলেও জানান তিনি।

তবে পুনমের অভিযোগের ভিক্তিতে রাজের কোম্পানি একটি বিবৃতি দিয়ে বলে, পুনমের সমস্ত অভিযোগ মিথ্যা। আমরা আদালতের পক্ষ থেকে কোনো আইনি নোটিস পাইনি। যেহেতু ব্যাপারটি হাইকোর্টে গিয়েছে তাই এ নিয়ে আর কোনো মন্তব্য করতেও চাই না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status