ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ছেলেকে লুকিয়ে রাখলেন বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 17 February, 2020, 3:21 PM

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ছেলেকে লুকিয়ে রাখলেন বাবা

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ছেলেকে লুকিয়ে রাখলেন বাবা

বরগুনায় চীন থেকে আসা এক শিক্ষার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম ইমরান হোসেন। তিনি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউপির আমতলী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। রোববার রাতে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমরানের বাবা জানান, রোববার সকালে বাড়ি ফেরার পর তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল।

ইউএনও মাসুমা আক্তার বলেন, ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ রোববার বিকেলে ইমরানের চীন থেকে আসার খবরটি জানান। এরপর আমি পুলিশকে জানালে তারা ইমরানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, ইমরান দেশে ফেরার পর তাকে লুকিয়ে রেখেছিলেন বাবা মোখলেসুর রহমান। ইউএনও’র কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. সোহরাব উদ্দিন জানান, ইমরানের গায়ে সামান্য জ্বর আছে। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status