ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালীতে ইয়াবাসহ আটক ১০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 February, 2020, 6:20 PM

নোয়াখালীতে ইয়াবাসহ আটক ১০

নোয়াখালীতে ইয়াবাসহ আটক ১০

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী ও ছয় মাদকসেবীকে আটক করেছে ডিবি পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আটকরা হলেন- জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউপির ঘাটলা এলাকার সাফায়েত উল্যা টিপু, রাশেদ উদ্দিন, ইবনে ইসাক তনু, হাছান, পারভীন এছান রিশাদ, সেনবাগ উপজেলার কেশরপাড় ইউপির ইটবাড়িয়া এলাকার রাজু আহমেদ, বাবুল, তোফাজ্জল হোসেন দুলাল, লিটন, হুমায়ন কবির।

জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাঈদ মিয়া ও মোহাম্মদ আশিকুর রহমানের নেতৃত্বে বেগমগঞ্জ এবং সেনবাগের পৃথক স্থানে অভিযান চালানো হয়। এ সময় বেগমগঞ্জের ঘাটলা গ্রামের সুরুজ মিয়ার বাড়ি সংলগ্ন ব্রিজের ওপর থেকে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাফায়েত উল্যা টিপু ও আরো তিনজনকে আটক করা হয়।

অপরদিকে সেনবাগ উপজেলার ইটবাড়িয়া এলাকার কেশরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজু, বাবুল ও তোফাজ্জেল হোসেন দুলাল ও অপর একজনকে আটক করা হয়েছে।

নোয়াখালী ডিবি পুলিশের (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status