ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে ধারাবাহিকে অভিনয় ছাড়লেন সেই পাখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 6:16 PM

যে কারণে ধারাবাহিকে অভিনয় ছাড়লেন সেই পাখি

যে কারণে ধারাবাহিকে অভিনয় ছাড়লেন সেই পাখি

‘বোঝেনা সে বোঝেনা’ টেলিভিশন ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দা পেরিয়ে ভালোবাসা দিবসে ‘লাভ আজ কাল পরশু’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। তবে ধারাবাহিক নাটকে অভিনয় কেন ছেড়ে দিয়েছেন সেটিও জানিয়েছেন মধুমিতা।

‘পাখি’ খ্যাত মধুমিতা বলেন, আমার যা পরিচিতি সবটাই টেলিভিশন থেকেই। কিন্তু, টেলিভিশন ধারাবাহিকের গল্প ক্রমশ পাল্টাতে থাকে। গল্প বাড়তে বাড়তে সম্পূর্ণ অন্য পথে ঢুকে যায়। চরিত্রগুলো প্রায়ই বাস্তবে থাকে না। ফলে অনেকদিন কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে।

তিনি আরো জানান, তাই একটা অন্য রকম কাজের প্রত্যাশা করছিলাম। আমি চাই দিনের শেষে লোকে আমাকে মধুমিতা নামেই চিনুক।

মধুমিতা সরকার জানান, তিনি আরো একটি নতুন ছবিতে কাজ করছেন। ছবির নাম ‘‌চিনি’‌। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

তিনি আরো জানান, টালিগঞ্জের ফরমুলা ছবিতে অভিনয় করতে রাজি নন তিনি। এখন তাঁর স্বপ্ন গল্প নির্ভর যে বাংলা ছবি হচ্ছে তাতে কাজ করা। 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status