ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় দল থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 February, 2020, 6:15 PM
সর্বশেষ আপডেট: Sunday, 16 February, 2020, 7:44 PM

জাতীয় দল থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ

জাতীয় দল থেকে বাদ পড়লেন মাহমুদুল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন এক ম্যাচ টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল নির্বাচনে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে দল থেকে।

দলে ফিরেছেন পেসার মোস্তাফিজুর রহমান ও স্বেচ্ছায় পাকিস্তান পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়া মুশফিকুর রহিম, পেসার তাসকিন আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

অন্যদিকে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি। বাদ পড়েছেন রুবেল হোসেন, সৌম্য সরকার ও আল-আমিন হোসেন।

আগামী ২২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচের সিরিজ। অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status